• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চাঁনপুরে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন, রক্তদানে সচেতনতা বৃদ্ধি কারিতাসের উদ্যোগে জামালগঞ্জে সার, বীজ ও কীটনাশক ব্যবসায়ীদের সাথে সমন্বয় সভা  অপপ্রচারে দমছে না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, মানবিক রাজনীতির প্রতীক হয়ে উঠেছেন সাধারণ মানুষের আস্থার নাম ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী:   বাউনিয়াবাঁধে ভয়াবহ অগ্নিকাণ্ড ছুটে গেলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ৩ হাজার মানুষের খাবার ও আশ্রয়ের তাৎক্ষণিক ব্যবস্থা ঈদ উপহারে মানবিকতার ছোঁয়া, এমপি মিষ্টির প্রশংসায় তারেক রহমান মাঠে নেই সেই ফেস্টুন তবুও ভাইরাল ছবি আমিনুল হককে ঘিরে ফটোশপে অপ্রচারের অভিযোগ এ আই অপপ্রচার দিয়ে রাজনৈতিক ইমেজ ক্ষুণ্নের চেষ্টা পল্লবীতে নতুন ষড়যন্ত্রের অভিযোগ জামায়াতকে ঘিরে কঠোর বার্তা আমিনুল হকের “বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে দৃঢ় হাতে দমন করা হবে” খেলনা পিস্তল নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে তীব্র নিন্দা, নিরপেক্ষ তদন্তের দাবি

চাঁনপুরে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন, রক্তদানে সচেতনতা বৃদ্ধি

Yusuf Nayem Correspondent / ৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

 

 

 

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চাঁনপুর মাদ্রাসা প্রাঙ্গণে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় আল-ইক্বরা ইসলামী যুব সংঘ, চাঁনপুরের উদ্যোগে এবং ব্লাড ব্যাংক জামালগঞ্জের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।ক্যাম্পেইনে অংশ নেওয়া শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে তাৎক্ষণিকভাবে তাদের জানিয়ে দেওয়া হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, এদিন ৩১০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি অংশগ্রহণকারীদের স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব, প্রসূতি মায়েদের রক্তশূন্যতা প্রতিরোধে করণীয়, জরুরি প্রয়োজনে রক্তদাতা প্রস্তুত রাখার উপায় এবং নিরাপদ রক্তদানের বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতন করা হয়। বক্তারা বলেন, দুর্ঘটনা, অস্ত্রোপচার, প্রসূতি মা ও বিভিন্ন জটিল রোগীর চিকিৎসায় রক্তের প্রয়োজন হয়। তাই স্বেচ্ছায় রক্তদানে তরুণদের এগিয়ে আসতে হবে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লাড ব্যাংক জামালগঞ্জের স্বেচ্ছাসেবক মো. উজ্জ্বল হোসেন, মো. সুমন আহমেদ, হামিদুল ইসলাম, শিব্বির আহমেদ, নাহিদ আহমেদ, তৈয়বুর রহমান, মুস্তাক আহমেদ, শহীদ মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।এ ছাড়া আল-ইক্বরা ইসলামী যুব সংঘ, চাঁনপুরের সভাপতি মাওলানা খোরশেদ আলম, তরিকুল ইসলাম, মাওলানা হুমায়ুন কবির, মাওলানা শফিকুল ইসলাম সাদ্দাম, মাওলানা আল আমিন সাদী, মাওলানা জাহাঙ্গীর আলম, কারী আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুর রহমান, মুফতি লোকমান মাসুম, মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা সোহরাব আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ব্লাড ব্যাংক জামালগঞ্জ সূত্রে জানা যায়, ২০২০ সাল থেকে এ পর্যন্ত সংগঠনটি ৯ হাজার ৪৫২ জনের রক্তের গ্রুপ বিনা মূল্যে নির্ণয় করে দিয়েছে এবং বিভিন্ন মুমূর্ষু রোগীর জন্য ১ হাজার ৯৯৭ ব্যাগ রক্ত সংগ্রহ ও সরবরাহে সহায়তা করেছে।ব্লাড ব্যাংক জামালগঞ্জের প্রতিষ্ঠাতা মো. উজ্জ্বল হোসেন বলেন, দেশে রক্তের চাহিদা দিন দিন বাড়ছে। এই চাহিদা পূরণে নিয়মিত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন এবং রক্তদানে উৎসাহিত করার কার্যক্রম আরও জোরদার করতে হবে। এ কাজে সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের এগিয়ে আসা প্রয়োজন।তিনি জানান, মানবিক সেবার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd