• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নিখোঁজ সংবাদ: গত বৃহস্পতিবার সকাল ৮টায় দুয়ারীপাড়া বাজার থেকে ৬৫-৭০ বছর বয়সী মজরুন বেগম নিখোঁজ হয়েছেন। তিনি নিজের ঠিকানা বলতে পারেন না। সন্ধান পেলে যোগাযোগ ০১৭৪৬১৪৯৪৭৬। হারিয়ে গেছেন মজরুন বেগম গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দুয়ারী পাড়া বাজার থেকে আনুমানিক ৬৫–৭০ বছর বয়সী মজরুন বেগম হারিয়ে গেছেন। তিনি নিজের নাম-ঠিকানা বলতে পারেন না। কেউ পেয়ে থাকলে যোগাযোগ করুন: ০১৭৪৬১৪৯৪৭৬ ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা তোলার সময় NCP নেত্রী আটক মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি ফুটবলে আমিনুল হকের সফরসঙ্গীরা মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি ফুটবলে আমিনুল হকের সফরসঙ্গীরা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্বাচনে ইশতেহার ডিওর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা-১৬, মিরপুর একটি আধুনিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপন অনুুমতি প্রদান করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্বাচনে ইশতেহার ডিওর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা-১৬, মিরপুর একটি আধুনিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপন অনুুমতি প্রদান করেছেন মামলা-রিমান্ড পেরিয়ে রাজপথ থেকে রাষ্ট্রীয় দায়িত্বে আমিনুল হক ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে ক্লিন ইমেজের জাহাঙ্গীর কবির জনকে চান ওয়ার্ড বাসী চান । এবার এসএসসি পাস করলেন এটা আমাদের গল্প ছোট সেই ‘ফারহানা’

মিরপুরে অস্ত্র উদ্ধারে দৃষ্টান্ত স্থাপন ওসি আলমগীরের নেতৃত্বে সফল অভিযান, প্রশাসনের প্রশংসা

Sm Rafiq senior staff reporter / ৫৬৬ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

এস এম রফিক সিনিয়র স্টাফ রিপোর্টার:

রাজধানীর মিরপুরে সন্ত্রাসবিরোধী অভিযানে আবারও প্রশংসনীয় সাফল্য দেখিয়েছে পল্লবী থানা পুলিশ। লুণ্ঠিত বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট দুইটি টিমকে নগদ ৯০ হাজার টাকা পুরস্কার প্রদান করেছেন সম্মানিত পুলিশ কমিশনার—যা বাহিনীর পেশাদারিত্ব ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

গত ৩১ মার্চ গভীর রাতে পল্লবী থানাধীন আলীনগর সাগুফতা হাউজিংয়ের একটি নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করে পুলিশ উদ্ধার করে মিরপুর মডেল থানা থেকে লুণ্ঠিত একটি বিদেশি ১২ বোর শর্টগান, ২৭ রাউন্ড তাজা কার্তুজ, ১০ রাউন্ড চায়না রাইফেলের গুলি এবং কার্তুজের খোসা। এছাড়াও পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এই সফল অভিযানের পেছনে ছিল সুদৃঢ় নেতৃত্ব ও সমন্বিত প্রচেষ্টা। মিরপুর ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মোঃ মোস্তাক সরকারের নির্দেশনা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আশরাফুল আলমের তদারকি এবং পল্লবী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম আলমগীর জাহানের বলিষ্ঠ নেতৃত্বে এই সাফল্য অর্জিত হয়েছে।

বিশেষ করে ওসি এ.কে.এম আলমগীর জাহানের তৎপরতা, পেশাদারিত্ব ও ঝুঁকি নেওয়ার মানসিকতা মিরপুরে অপরাধ দমনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তার নেতৃত্বে পল্লবী থানা ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করে জনমনে আস্থা ফিরিয়ে আনছে।

এদিকে মিরপুর প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও কঠোর নজরদারির ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে মনে করছেন সচেতন মহল। প্রশাসনের এই সমন্বিত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ সূত্র জানায়, অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে, যাতে মিরপুরকে আরও নিরাপদ ও অপরাধমুক্ত রাখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd