এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর মিরপুরে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করে প্রশংসায় ভাসছেন সংরক্ষিত নারী সংসদ সদস্য-৩২৩ ফেরদৌসী আহমেদ মিষ্টি। প্রধানমন্ত্রীর প্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তায় আয়োজিত এই উদ্যোগে প্রায় চার শতাধিক পরিবারের হাতে তুলে দেওয়া হয় ঈদ উপহার ও আর্থিক সহায়তা।
রবিবার সকালে মিরপুরের চিড়িয়াখানা রোডস্থ ৮ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও। এ সময় সাধারণ মানুষের ভিড় ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।”
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ফেরদৌসী আহমেদ মিষ্টির মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তিনি বলেন, “জনগণের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। ফেরদৌসী আহমেদ মিষ্টি মানুষের জন্য যেভাবে কাজ করছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”
স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের আগে এমন সহায়তা পেয়ে অনেক পরিবার স্বস্তি ফিরে পেয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আবুল হোসেন আব্দুল, জিয়াউর রহমান জিয়া, হাফিজুর রহমান শুভ্র এবং শাহ আলী থানা ছাত্রদলের সদস্য সচিব তানজিব আলামিন আহনাফসহ স্থানীয় নেতৃবৃন্দ।