এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার ![]()
রাজধানীর রূপনগর থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরিচালিত বিশেষ অভিযানে সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) দিনব্যাপী অভিযান চালিয়ে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব আসামিকে আটক করা হয়।![]()
পুলিশ সূত্রে জানা গেছে, সিআর মামলা নং-২৪২/২০২৫, প্রসেস নং-৩৫৭/২৫, বিদ্যুৎ আইন ২০১৮ এর ৩২/৩৩/৪০ ধারায় অভিযুক্ত মোঃ রিদয়কে গ্রেফতার করা হয়। একইসঙ্গে রূপনগর থানার মামলা নং-০৯(১১)১৭, দায়রা মামলা নং-১৯১১/১৮, প্রসেস নং-২৯৪/২৬ অনুযায়ী জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ শফিকুল ইসলাম (৩২) কে আটক করা হয়। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া, থানা এলাকায় পৃথক পৃথক অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—মোঃ সিয়াম হোসেন (২০), মোঃ রাহাত (২০), মোঃ ফরহাদ মিয়া (২৬), মোঃ মিলন (৩৬), মোঃ সেন্টু মিয়া (৪৩), মোঃ জাহাঙ্গীর মিয়া (২৬) এবং মোঃ শাকিল (১৯)। তাদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ আইনে ব্যবস্থা গ্রহণ করে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকায় প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং এলাকায় চলমান অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, চলমান এসব অভিযানের ফলে এলাকায় অপরাধ প্রবণতা কমাতে ইতিবাচক প্রভাব পড়ছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করা হয়েছে।