• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

পল্লবীতে অস্ত্র ও গুলিসহ শুটার রনি গ্রেপ্তার: ওসি আলমগীর জাহানের নেতৃত্বে পুলিশের দুর্দান্ত সাফল্য

Sm Rafiq senior staff reporter / ৪৪৯ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

 

 

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার

রাজধানীর পল্লবীতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ কুখ্যাত শুটার “বুড়া রনি”কে গ্রেপ্তার করেছে পুলিশ। পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহানের নেতৃত্বে পরিচালিত এই অভিযান এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পল্লবী থানাধীন সেকশন-১২ এলাকার একটি বাসা থেকে একটি বিদেশি রিভলভার ও ৩৫ রাউন্ড তাজা গুলিসহ রনিকে আটক করা হয়। অভিযানে অংশ নেয় ডিবি পুলিশের একটি দক্ষ টিমও ঘটনাস্থল থেকেই অস্ত্র ও গুলি গুলো জব্দ করা হয় তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত রনি এলাকায় দীর্ঘদিন ধরে ‘শুটার বুড়া রনি’ নামে পরিচিত এবং তার বিরুদ্ধে একাধিক অস্ত্র, ডাকাতি ও মাদকসহ মোট ৩৩টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া আরও একটি মামলা তদন্তাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, সম্প্রতি একটি গুলিবর্ষণের ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ রনিকে শনাক্ত করে। সেই সূত্র ধরেই দ্রুত অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয় যা পুলিশের তৎপরতা ও পেশাদারিত্বের উজ্জ্বল উদাহরণ পল্লবী থানার ওসি এ কে এম আলমগীর জাহান বলেন, “অপরাধ যেই করুক, কোনো ছাড় নেই। পল্লবী এলাকাকে নিরাপদ রাখতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।” তার এই দৃঢ় অবস্থান ও নেতৃত্বে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এলাকাবাসীর ভাষ্য, ওসি আলমগীর জাহানের আগমনের পর থেকেই পল্লবীতে অপরাধ দমনে দৃশ্যমান পরিবর্তন এসেছে। তার সাহসী নেতৃত্ব ও সময়োপযোগী পদক্ষেপে অপরাধীরা এখন আতঙ্কে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd