• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
  • [gtranslate]

এ আই অপপ্রচার দিয়ে রাজনৈতিক ইমেজ ক্ষুণ্নের চেষ্টা পল্লবীতে নতুন ষড়যন্ত্রের অভিযোগ

Sm Rafiq senior staff reporter / ২২৫ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার

 

পল্লবীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি বিতর্কিত ফেস্টুন ও ছবিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পল্লবী থানা শাখার পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবাদ লিপিতে দাবি করা হয়েছে জাকির হোসেন সোহেল নামের অভিযুক্ত ব্যক্তির সঙ্গে সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। বরং একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ব্যানার তৈরি করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে

সংগঠনটির দাবি, অভিযুক্ত ব্যক্তি কখনোই পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন না। তাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজন অপরাধী হিসেবেই চেনে এলাকাবাসী। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির বিভিন্ন কর্মসূচির সঙ্গে তার ছবি জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

প্রতিবাদ লিপিতে আরও বলা হয় একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে প্রযুক্তির অপব্যবহার করে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে। বিশেষ করে এআই দিয়ে সম্পাদিত ফেস্টুন ও ব্যানার ব্যবহার করে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ছবি, এডিটেড পোস্টার ও বিভ্রান্তিকর প্রচারণা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd