• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা তোলার সময় NCP নেত্রী আটক মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি ফুটবলে আমিনুল হকের সফরসঙ্গীরা মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি ফুটবলে আমিনুল হকের সফরসঙ্গীরা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্বাচনে ইশতেহার ডিওর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা-১৬, মিরপুর একটি আধুনিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপন অনুুমতি প্রদান করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্বাচনে ইশতেহার ডিওর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা-১৬, মিরপুর একটি আধুনিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপন অনুুমতি প্রদান করেছেন মামলা-রিমান্ড পেরিয়ে রাজপথ থেকে রাষ্ট্রীয় দায়িত্বে আমিনুল হক ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে ক্লিন ইমেজের জাহাঙ্গীর কবির জনকে চান ওয়ার্ড বাসী চান । এবার এসএসসি পাস করলেন এটা আমাদের গল্প ছোট সেই ‘ফারহানা’ পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য:শিক্ষার্থীদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান বাড়িতে একটি করে গাছ লাগাও’ ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে আমিনুল হককে সভাপতি এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠনের সম্ভাবনা

তেলের সংকটে সাভার থানা রোডে অচলাবস্থা: ঈদের কেনাকাটার ভিড়ে বাস ঢুকে পাম্পে জ্যাম, চরম ভোগান্তিতে মানুষ

Md Bashar staff reporter / ৫৪২ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

মোঃ বাসার  ষ্টাফ রিপোর্টার সাভার
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দেশে তেলের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে সাভার থানা রোডের একটি তেল পাম্পকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও বিশৃঙ্খলা।
শনিবার বিকেলে তেল সংকটের খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন যানবাহন তেল নেওয়ার জন্য ওই পাম্পে ভিড় জমায়। কিন্তু পরিস্থিতি আরও খারাপ করে তোলে কিছু লোকাল বাস সার্ভিস। অভিযোগ রয়েছে, কয়েকটি বাস সরাসরি পাম্পের ভেতরে ঢুকে দাঁড়িয়ে থাকায় পুরো থানা রোড জুড়ে লম্বা যানজটের সৃষ্টি হয়।
এদিকে রমজানের শেষ সময় হওয়ায় ঈদের কেনাকাটায় মানুষের স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভিড় ছিল এলাকায়। ফলে যানজট আরও ভয়াবহ আকার ধারণ করে। অফিসফেরত মানুষ, শিক্ষার্থী ও ঈদের কেনাকাটায় বের হওয়া ক্রেতাদের দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকতে হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, তেল পাম্পে সুশৃঙ্খল ব্যবস্থাপনার অভাব এবং কিছু পরিবহন চালকের বেপরোয়া আচরণের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে সামনে ঈদকে ঘিরে এই ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো এবং তেল পাম্পে যানবাহন প্রবেশে শৃঙ্খলা আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd