• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা তোলার সময় NCP নেত্রী আটক মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি ফুটবলে আমিনুল হকের সফরসঙ্গীরা মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি ফুটবলে আমিনুল হকের সফরসঙ্গীরা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্বাচনে ইশতেহার ডিওর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা-১৬, মিরপুর একটি আধুনিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপন অনুুমতি প্রদান করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্বাচনে ইশতেহার ডিওর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা-১৬, মিরপুর একটি আধুনিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপন অনুুমতি প্রদান করেছেন মামলা-রিমান্ড পেরিয়ে রাজপথ থেকে রাষ্ট্রীয় দায়িত্বে আমিনুল হক ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে ক্লিন ইমেজের জাহাঙ্গীর কবির জনকে চান ওয়ার্ড বাসী চান । এবার এসএসসি পাস করলেন এটা আমাদের গল্প ছোট সেই ‘ফারহানা’ পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য:শিক্ষার্থীদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান বাড়িতে একটি করে গাছ লাগাও’ ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে আমিনুল হককে সভাপতি এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠনের সম্ভাবনা

মনপুরা হাসপাতালে সিন্ডিকেট, নীতিমালা লংঘন করে MSR পন্যক্রয়। তদন্তের দাবি ।

Reporter Name / ৫১৮ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

নিউজ ডেক্স – দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অধিনে প্রতি বছর ভর্তিকৃত রোগীদের প্রতিদিনের খাবার এবং চিকিৎসা সামগ্রী (MSR) ক্রয়ের জন্য পরিবেশক বা ডিলার নিয়োগ করা হয়ে থাকে। নীতিমালা অনুযায়ী এম এস আর চিকিৎসা সামগ্রী ক্রয়ের জন্য বহুল প্রচলিত পত্রিকায়, হাসপাতালে সরকারি নোটিশ বোর্ড,উপজেলা নির্বাহী অফিসারের নোটিশ বোর্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়েবসাইট কিংবা সোশ্যাল মিডিয়ায় প্রচার করার বিধান রয়েছে। সম্পূর্ণ নীতিমালা লংঘন করে প্রতি বছরের ন্যায় এ বছরও মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে পরিবেশক নিয়োগ প্রদান করা হয় এবং প্রায় ১২ লক্ষ টাকার চিকিৎসা সামগ্রী ক্রয়ের অনিয়ম নিয়ে অভিযোগ উত্থাপিত হয়। আরও জানা যায়, হাসপাতালের অসাধু কর্মকর্তা-কর্মচারী উক্ত সিন্ডিকেটের সাথে জড়িত। এমনকি মনপুরা হাসপাতলে এম এস আর চিকিৎসা সামগ্রী ক্রয় এবং খাবারের জন্য পরিবেশক কোন ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত হয়েছে তা কিছুই জানেনা মনপুরা উপজেলার সচেতন মহল। উক্ত বিষয়ে মনপুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কবির সোহেলের নিকট জানতে চাইলে স্বাস্থ্য কর্মকর্তা সাংবাদিক পরিচয় পেয়ে বার বার লাইন কেটে দেন। পরবর্তীতে উক্ত বিষয়ে মনপুরা হাসপাতালের একমাত্র প্রধান হিসাব সহকারি মাহমুদুর রহমানের নিকট জানতে চাইলে মাহমুদুর রহমান বলেন এ বিষয় তিনি কিছুই জানেন না, তিনি জেনে পরে জানাবেন।

 

হাসপাতাল কর্তৃপক্ষ তথ্য গোপনের চেষ্টা করলে পরবর্তীতে স্থানীয় সাংবাদিকগণ তথ্য অধিকার আইনে তথ্য পেতে আবেদন করেন।

 

বিষয়টি নিয়ে সিভিল সার্জন ভোলা জানান, এম এস আর চিকিৎসা সামগ্রী ক্রয়ের পুরো বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ন্ত্রণ করে থাকেন, বিষয়টি মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানার কথা। তবে এ বিষয়ে উপজেলা থেকে জেনে আপনাদের জানাতে পারবো।

 

উল্লেখ্য, মনপুরা হাসপাতালে বহির্বিভাগ, জরুরি বিভাগ, ভর্তি বিভাগ ও রোগ নির্ণয় বিভাগের সেবা কার্যক্রম চালু রয়েছে। প্রতিটি বিভাগেই সেবার মান নিয়ে রয়েছে ব্যাপক প্রশ্ন। চলছে আমাদের অনুসন্ধান, বিস্তারিত থাকছে ২য় পর্বে সাথে থাকুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd