• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অপপ্রচারে দমছে না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, মানবিক রাজনীতির প্রতীক হয়ে উঠেছেন সাধারণ মানুষের আস্থার নাম ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী:   বাউনিয়াবাঁধে ভয়াবহ অগ্নিকাণ্ড ছুটে গেলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ৩ হাজার মানুষের খাবার ও আশ্রয়ের তাৎক্ষণিক ব্যবস্থা ঈদ উপহারে মানবিকতার ছোঁয়া, এমপি মিষ্টির প্রশংসায় তারেক রহমান মাঠে নেই সেই ফেস্টুন তবুও ভাইরাল ছবি আমিনুল হককে ঘিরে ফটোশপে অপ্রচারের অভিযোগ এ আই অপপ্রচার দিয়ে রাজনৈতিক ইমেজ ক্ষুণ্নের চেষ্টা পল্লবীতে নতুন ষড়যন্ত্রের অভিযোগ জামায়াতকে ঘিরে কঠোর বার্তা আমিনুল হকের “বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে দৃঢ় হাতে দমন করা হবে” খেলনা পিস্তল নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে তীব্র নিন্দা, নিরপেক্ষ তদন্তের দাবি ‎জামালগঞ্জে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু শহীদ আবু তালেব বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. মোহছেন উদ্দিন কমিটিতে স্থান পেলেন

কঠোর পরিশ্রম আর পেশাদারিত্বের স্বীকৃতি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ব্যক্তিগত প্রেস সচিব হলেন সাংবাদিক এস এম আশরাফুল আলম

Sm Rafiq senior staff reporter / ২৩১ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

 

এস এম রফিক সিনিয়র স্টাফ রিপোর্টার:

দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা, সততা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ব্যক্তিগত প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক এস এম আশরাফুল আলম। পেশাগত দক্ষতা, নির্ভুল সংবাদ পরিবেশন এবং দায়িত্বশীল সাংবাদিকতার জন্য দীর্ঘদিন ধরেই তিনি গণমাধ্যম অঙ্গনে সুপরিচিত।

২০০৮ সালে একটি ম্যাগাজিনের মাধ্যমে সাংবাদিকতা জীবনের যাত্রা শুরু করেন এস এম আশরাফুল আলম। এরপর তিনি দেশের প্রখ্যাত দৈনিক ইনকিলাব পত্রিকায় কাজ করে নিজের যোগ্যতার স্বাক্ষর রাখেন। পরবর্তীতে টেলিভিশন সাংবাদিকতায় যুক্ত হয়ে আরটিভি (RTV)-তে কাজ করেন।

সবশেষে টানা ১১ বছর এটিএন বাংলা (ATN Bangla)-তে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। সেখানে তার সর্বশেষ পদবি ছিল স্পেশাল করেসপন্ডেন্ট (Special Correspondent)। মাঠপর্যায়ের অনুসন্ধানী প্রতিবেদন, নির্ভুল তথ্য উপস্থাপন এবং সাহসী সাংবাদিকতার মাধ্যমে তিনি সহকর্মী ও দর্শকদের আস্থা অর্জন করেন।

সততা, পেশাদারিত্ব এবং কঠোর পরিশ্রমকে মূলমন্ত্র করে সাংবাদিকতা করা এস এম আশরাফুল আলম এখন নতুন দায়িত্বে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ব্যক্তিগত প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে সরকার ও গণমাধ্যমের মধ্যে তথ্য আদান-প্রদান আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd