• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা তোলার সময় NCP নেত্রী আটক মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি ফুটবলে আমিনুল হকের সফরসঙ্গীরা মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি ফুটবলে আমিনুল হকের সফরসঙ্গীরা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্বাচনে ইশতেহার ডিওর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা-১৬, মিরপুর একটি আধুনিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপন অনুুমতি প্রদান করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্বাচনে ইশতেহার ডিওর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা-১৬, মিরপুর একটি আধুনিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপন অনুুমতি প্রদান করেছেন মামলা-রিমান্ড পেরিয়ে রাজপথ থেকে রাষ্ট্রীয় দায়িত্বে আমিনুল হক ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে ক্লিন ইমেজের জাহাঙ্গীর কবির জনকে চান ওয়ার্ড বাসী চান । এবার এসএসসি পাস করলেন এটা আমাদের গল্প ছোট সেই ‘ফারহানা’ পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য:শিক্ষার্থীদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান বাড়িতে একটি করে গাছ লাগাও’ ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে আমিনুল হককে সভাপতি এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠনের সম্ভাবনা

মামলা-রিমান্ড পেরিয়ে রাজপথ থেকে রাষ্ট্রীয় দায়িত্বে আমিনুল হক

Reporter Name / ৭২ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদন

মামলা, গ্রেপ্তার ও রিমান্ড রনোরাজনৈতিক জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে রাজপথে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন সাবেক জাতীয় ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল হক। ২০২৩ সালের ১ নভেম্বর রাতে গ্রেপ্তারের পর ২ নভেম্বর পল্টন থানার নাশকতার মামলায় আদালত তাঁর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ২১ নভেম্বর হাতিরঝিল থানার একটি মামলায় আরও ৩ দিনের রিমান্ডে নেওয়া হয় তাঁকে।

 

রিমান্ড ও কারাবরণের কঠিন সময়ও দমাতে পারেনি আমিনুল হককে। বরং প্রতিকূলতাকে রাজনৈতিক শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যান তিনি। আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং নেতাকর্মীদের পাশে থাকার কারণে বিএনপির তৃণমূলে তৈরি করেন আলাদা গ্রহণযোগ্যতা। পরবর্তীতে পান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়কের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

 

রাজনীতির পাশাপাশি জাতীয় ফুটবলের মাঠেও নিজের নেতৃত্বের ছাপ রেখেছেন আমিনুল হক। সেই মাঠের অধিনায়কত্বের অভিজ্ঞতাই যেন রাজনীতিতেও তাঁকে দিয়েছে নেতৃত্বের আত্মবিশ্বাস, সাংগঠনিক দক্ষতা ও প্রতিকূলতা মোকাবিলার মানসিকতা।

 

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। নির্বাচনে ইঞ্জিনিয়ার পরাজয় করে‌ পেলেও দলীয় রাজনীতিতে তাঁর গুরুত্ব কমেনি। বরং বিএনপি তাঁকে দূরে সরিয়ে না দিয়ে রাষ্ট্রীয় দায়িত্বে নিয়ে আসে। দেওয়া হয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব।

 

দায়িত্ব নেওয়ার পর যুব ও ক্রীড়া অঙ্গনে ধারাবাহিক কর্মতৎপরতা, মাঠপর্যায়ের বিভিন্ন কর্মসূচি, ক্রীড়া অবকাঠামো ও যুব উন্নয়ন নিয়ে সক্রিয়তার কারণে আলোচনায় আসেন তিনি। তাঁর অনুসারীদের দাবি, দায়িত্বকে শুধু পদ হিসেবে না দেখে কাজের মাধ্যমে পরিবর্তন আনার চেষ্টা করছেন আমিনুল হক।

 

সাধারণ মানুষের একাংশের মত, ২০২৬ সালে ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রমে যে গতি ও দৃশ্যমানতা তৈরি হয়েছে, তার পেছনে আমিনুল হকের সক্রিয় নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা তৈরির উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন তাঁরা।

রাজনীতির মাঠে যাঁকে থামাতে পারেনি মামলা-রিমান্ড, নির্বাচনী পরাজয়ও যাঁকে পিছিয়ে দেয়নি রাষ্ট্রীয় দায়িত্বে এসে সেই আমিনুল হক এখন নিজের কাজ দিয়ে নতুন পরিচয় গড়ার চ্যালেঞ্জে।

রাজপথের লড়াই থেকে রাষ্ট্রীয় দায়িত্ব আমিনুল হকের পথচলা যেন বলে, পরাজয় থামাতে পারে না যাঁকে, দায়িত্বই তাঁর সামনে খুলে দেয় নতুন সম্ভাবনার দরজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd