• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নিখোঁজ সংবাদ: গত বৃহস্পতিবার সকাল ৮টায় দুয়ারীপাড়া বাজার থেকে ৬৫-৭০ বছর বয়সী মজরুন বেগম নিখোঁজ হয়েছেন। তিনি নিজের ঠিকানা বলতে পারেন না। সন্ধান পেলে যোগাযোগ ০১৭৪৬১৪৯৪৭৬। হারিয়ে গেছেন মজরুন বেগম গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দুয়ারী পাড়া বাজার থেকে আনুমানিক ৬৫–৭০ বছর বয়সী মজরুন বেগম হারিয়ে গেছেন। তিনি নিজের নাম-ঠিকানা বলতে পারেন না। কেউ পেয়ে থাকলে যোগাযোগ করুন: ০১৭৪৬১৪৯৪৭৬ ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা তোলার সময় NCP নেত্রী আটক মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি ফুটবলে আমিনুল হকের সফরসঙ্গীরা মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি ফুটবলে আমিনুল হকের সফরসঙ্গীরা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্বাচনে ইশতেহার ডিওর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা-১৬, মিরপুর একটি আধুনিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপন অনুুমতি প্রদান করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্বাচনে ইশতেহার ডিওর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা-১৬, মিরপুর একটি আধুনিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপন অনুুমতি প্রদান করেছেন মামলা-রিমান্ড পেরিয়ে রাজপথ থেকে রাষ্ট্রীয় দায়িত্বে আমিনুল হক ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে ক্লিন ইমেজের জাহাঙ্গীর কবির জনকে চান ওয়ার্ড বাসী চান । এবার এসএসসি পাস করলেন এটা আমাদের গল্প ছোট সেই ‘ফারহানা’

মাগুরায় চা বিক্রেতার বাড়িতে ১২২ লিটার ডিজেল জব্দঅবৈধ মজুদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান জোরদার

Reporter Name / ২৭১ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

মাগুরায় চা বিক্রেতার বাড়িতে ১২২ লিটার ডিজেল জব্দঅবৈধ মজুদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান জোরদার

 

বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ

 

মাগুরার শ্রীপুর উপজেলায় এক চা বিক্রেতার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ১২২ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে দোরাননগর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানটি পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম। তবে অভিযানের সময় অভিযুক্ত চা দোকানি নির্মল বিশ্বাস কেতু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।

 

প্রশাসন সূত্রে জানা যায়, জব্দকৃত ১২২ লিটার ডিজেল স্থানীয় কৃষকদের মাঝে লিটারপ্রতি ১০২ টাকা দরে বিক্রি করা হয়েছে। বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

 

ইউএনও মো. নাজমুল ইসলাম জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, যা জনস্বার্থের জন্য ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

 

স্থানীয়দের মধ্যে এ অভিযান নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তারা মনে করছেন, নিয়মিত তদারকি ও কঠোর ব্যবস্থা নিলে বাজারে জ্বালানি তেলের সংকট ও মূল্য কারসাজি কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd