• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
  • [gtranslate]

জাতীয় কাউন্সিলের আগে ঢাকায় বিএনপির বড় রদবদল

Sm Rafiq senior staff reporter / ২৯৭ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার

 

জাতীয় কাউন্সিলের আগে ঢাকায় বিএনপির বড় ‘সার্জারি’

উত্তর-দক্ষিণে নতুন সমীকরণ, নেতৃত্বে আসছে চমক

রাজধানীর রাজনীতিতে নতুন গতি আনতে জাতীয় কাউন্সিলের আগেই ঢাকা মহানগর বিএনপিকে ঢেলে সাজানোর জোর প্রস্তুতি চলছে। দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উত্তর ও দক্ষিণ এই দুই ইউনিটে বড় ধরনের রদবদলের ইঙ্গিত দিয়েছে দলীয় হাইকমান্ড।

দলীয় সূত্র বলছে, এবার নেতৃত্বে আনা হতে পারে তরুণ, সক্রিয় ও মাঠঘনিষ্ঠ মুখগুলোকে। তবে অভিজ্ঞ ও পরীক্ষিত নেতাদেরও বাদ দেওয়া হচ্ছে না বরং নতুন-পুরোনোর সমন্বয়ে শক্তিশালী কমিটি গঠনের পরিকল্পনা চলছে উত্তরে আমিনুল হককে ঘিরে আস্থা, আর দক্ষিণে তানভীর আহমেদ রবিন ও রফিকুল আলম মজনুকে কেন্দ্র করে চলছে হিসাব-নিকাশ। তৃণমূলের চাওয়া ত্যাগী ও পরীক্ষিতদের যথাযথ মূল্যায়ন দলটির নীতিনির্ধারকরা মনে করছেন, আসন্ন রাজনৈতিক বাস্তবতায় সংগঠনকে গতিশীল ও কার্যকর করতে এই পুনর্গঠন অপরিহার্য। প্রায় এক দশক পর জাতীয় কাউন্সিলকে সামনে রেখে তাই সংগঠনে ‘বড় সার্জারি’র পথে হাঁটছে বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd