এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার
রাজধানীর রূপনগর থানা এলাকায় অপরাধ দমনে জোরালো অবস্থান নিয়েছে পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে পৃথক পৃথক অপরাধে ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
![]()
মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) দিনব্যাপী এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন—মোঃ আকাশ মোল্লা (২৩), বুলবুল আহম্মেদ ওরফে রুবেল (৩৬), মোঃ শুভ (২৬), মোঃ জোনায়েদ ওরফে জুয়েল (৩০), মোঃ আবুল কালাম (৪৫), মোঃ সফিকুল ইসলাম (৫৫), মোঃ আবুল কালাম (৪৮) ও মোঃ শাহাজাহান (৪০)।
![]()
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ আইনে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত, মিরপুর বিভাগে প্রেরণ করা হয়েছে।
এদিকে, রূপনগর থানার ওসি মনজুরুল হাসান মাসুদের এমন কঠোর ও সাহসী পদক্ষেপে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অপরাধ দমনে তার দৃঢ় অবস্থান ও কার্যকর নেতৃত্ব ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। সচেতন মহল মনে করছেন, এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে রূপনগর এলাকা আরও নিরাপদ হয়ে উঠবে।