• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অপপ্রচারে দমছে না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, মানবিক রাজনীতির প্রতীক হয়ে উঠেছেন সাধারণ মানুষের আস্থার নাম ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী:   বাউনিয়াবাঁধে ভয়াবহ অগ্নিকাণ্ড ছুটে গেলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ৩ হাজার মানুষের খাবার ও আশ্রয়ের তাৎক্ষণিক ব্যবস্থা ঈদ উপহারে মানবিকতার ছোঁয়া, এমপি মিষ্টির প্রশংসায় তারেক রহমান মাঠে নেই সেই ফেস্টুন তবুও ভাইরাল ছবি আমিনুল হককে ঘিরে ফটোশপে অপ্রচারের অভিযোগ এ আই অপপ্রচার দিয়ে রাজনৈতিক ইমেজ ক্ষুণ্নের চেষ্টা পল্লবীতে নতুন ষড়যন্ত্রের অভিযোগ জামায়াতকে ঘিরে কঠোর বার্তা আমিনুল হকের “বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে দৃঢ় হাতে দমন করা হবে” খেলনা পিস্তল নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে তীব্র নিন্দা, নিরপেক্ষ তদন্তের দাবি ‎জামালগঞ্জে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু শহীদ আবু তালেব বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. মোহছেন উদ্দিন কমিটিতে স্থান পেলেন

জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাইফুল ইসলাম

Yusuf Nayem Correspondent / ২৮০ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

 

আবু ইউসুফ নাঈম সুনামগঞ্জ প্রতিনিধি:

 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম। তার এ ঘোষণায় উপজেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে।রোববার (৫ এপ্রিল)

 

গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি জামালগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী জামালগঞ্জবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।এক শুভেচ্ছা বার্তায় সাইফুল ইসলাম বলেন, জামালগঞ্জের মাটি ও মানুষের সঙ্গে আমার আত্মার বন্ধন। এই জনপদের উন্নয়ন শুধু একজন ব্যক্তির নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। আমি বিশ্বাস করি – দেশে ও প্রবাসে থাকা জামালগঞ্জবাসী একসঙ্গে কাজ করলে আমাদের উপজেলা একটি আধুনিক, সমৃদ্ধ ও সম্ভাবনাময় জনপদে পরিণত হবে।তিনি আরও বলেন, ভাটির অবহেলিত এই জনপদকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে চাই। নির্বাচিত হলে একজন সেবক হিসেবে কাজ করব – ক্ষমতার নয়, মানুষের কল্যাণই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি চাই জামালগঞ্জ হোক একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও পরিকল্পিত মডেল উপজেলা।সাইফুল ইসলাম বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি – স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে একটি কার্যকর উপজেলা পরিষদ গড়ে তুলব। কৃষি,যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাস্তবমুখী উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, উপজেলাবাসীর ভালোবাসা ও সমর্থন পেলে আমি তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে সক্ষম হব। সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা একটি সম্প্রীতি, উন্নয়ন ও মানবিক

 

 

মূল্যবোধের জামালগঞ্জ গড়ে তুলতে পারব।পরিশেষে তিনি উপজেলার সকল নাগরিকের সুস্বাস্থ্য, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন।উল্লেখ্য, সাইফুল ইসলাম সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করলেও তিনি নিয়মিত নিজ এলাকায় যোগাযোগ রক্ষা করে আসছেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন। এছাড়া তিনি যুক্তরাজ্যে বিএনপির রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd