• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক পদে আলোচনায় আমিনুল হক, দলীয় অঙ্গনে জোর গুঞ্জন রাজধানী তেজগাঁও থানা এলাকায় ‎অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক প্রধানমন্ত্রীর আস্থার জায়গায় ক্যাপ্টেন আমিনুল হক যেখানে তাঁর দৃঢ় অবস্থান, সেখানে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না! নাম: নুর ইসলাম ঠিকানা: দুয়ারীপাড়া, ৪ নং রোড, বাসা নং-৪৫ স্থায়ী ঠিকানা: চরফ্যাশন, ভোলা গত শুক্রবার থেকে নিখোঁজ। যোগাযোগ করুন 01640908870 সংস্কারের ছোঁয়ায় রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র, অর্থায়নে আমিনুল হক স্বাস্থ্যখাতে বড় পরিকল্পনা, গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মানবিকতার অনন্য দৃষ্টান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অর্থায়নে অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হলো রিকশা নিখোঁজ সংবাদ নাম: মোহাম্মদ আলী পিতা: মানিক মিয়া মিরপুর-৭, চলন্তিকা কেউ সন্ধান পেলে ২০,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। যোগাযোগ 01621873180 নিখোঁজ সংবাদ: গত বৃহস্পতিবার সকাল ৮টায় দুয়ারীপাড়া বাজার থেকে ৬৫-৭০ বছর বয়সী মজরুন বেগম নিখোঁজ হয়েছেন। তিনি নিজের ঠিকানা বলতে পারেন না। সন্ধান পেলে যোগাযোগ ০১৭৪৬১৪৯৪৭৬। হারিয়ে গেছেন মজরুন বেগম গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দুয়ারী পাড়া বাজার থেকে আনুমানিক ৬৫–৭০ বছর বয়সী মজরুন বেগম হারিয়ে গেছেন। তিনি নিজের নাম-ঠিকানা বলতে পারেন না। কেউ পেয়ে থাকলে যোগাযোগ করুন: ০১৭৪৬১৪৯৪৭৬

হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ

Yusuf Nayem Correspondent / ৫১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

 

আবু ইউসুফ নাঈম সুনামগঞ্জ থেকে

 

হাওর রক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ কর্মসূচি পালন করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন, দোয়ারাবাজার ও ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় দোয়ারাবাজার উপজেলার পশ্চিম বাংলাবাজারে, বিকেলে ছাতকের জাউয়াবাজারে ফুলকলি মার্কেটের সামনে এ গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সকালে দোয়ারাবাজার উপজেলার যুগ্ম আহ্বায়ক হোসাইন মোহাম্মদ এমরাজের সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলার সদস্য সচিব আবু তাহের মিসবাহ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহ সভাপতি মোঃ ওবায়দুল মুন্সী। আরো বক্তব্য রাখেন উপজেলা সদস্য মোফাজ্জল হাসান,লক্ষীপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ, ইব্রাহিম খলিল, সদস্য মোঃ সুমন মিয়া, রিফাত, আরিফ, হযরত আলী, মাছুম।

বিকেলে ছাতক উপজেলা আহ্বায়ক দিলোয়ার হোসেন সভাপতিত্বে ও সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদারের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রাজু আহমদ। সহ-সভাপতি ওবায়দুল মুন্সি এবং সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন।

 

ছাতক গণ-সমাবেশে বক্তব্য রাখেন

জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহ-সভাপতি ওবায়দুল মুন্সী, সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলন, উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য জামিল হোসেন, ইকবাল হোসেন, রাজিকুল ইসলাম, খালেদ আহমদ, ফাহিম মোন্তাসির ফেরদৌস, কয়েছ আহমদ, জুয়েল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও

সমাবেশে চরমহল্লা, জাউয়াবাজার ও উত্তর খুরমা ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন হাওর এলাকার উপকারভোগী কৃষক, শিক্ষক, ইমাম, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি গঠন থেকে শুরু করে কাজের প্রাথমিক পর্যায়েই নানা অনিয়ম ও দুর্নীতি প্রতিয়মান ছিলো। অতিরিক্ত বরাদ্দ, নিম্নমানের কাজ এবং অব্যবস্থাপনার অভিযোগ তুলে তারা বলেন, এসব অনিয়মের বিরুদ্ধে হাওর ও নদী রক্ষা আন্দোলন নিয়মিতভাবে কাজ করছে।

তারা আরও জানান, বিভিন্ন পিআইসি পরিদর্শন করে অনিয়মের তথ্য ইতোমধ্যে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিন্তু দৃশ্যমান কার্যকর কোন ব্যবস্থা নিতে দেখিনি।

পাশাপাশি বক্তারা বলেন অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত বাঁধ নির্মানের ফলে সুনামগঞ্জে হাজার হাজার হেক্টর বোরো ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, কৃষকরা সেই ধান আর রক্ষা করতে পারবেন কিনা শঙ্কায় আছেন। এই অপরিকল্পিত বাঁধ ও অপ্রয়োজনীয় পিআইসির কারণে কৃষকদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে, যারা এই অনিয়ম দুর্নীতির সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে, এবং সুনামগঞ্জ থেকে তাদের অপসারণ করতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd