• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক পদে আলোচনায় আমিনুল হক, দলীয় অঙ্গনে জোর গুঞ্জন রাজধানী তেজগাঁও থানা এলাকায় ‎অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক প্রধানমন্ত্রীর আস্থার জায়গায় ক্যাপ্টেন আমিনুল হক যেখানে তাঁর দৃঢ় অবস্থান, সেখানে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না! নাম: নুর ইসলাম ঠিকানা: দুয়ারীপাড়া, ৪ নং রোড, বাসা নং-৪৫ স্থায়ী ঠিকানা: চরফ্যাশন, ভোলা গত শুক্রবার থেকে নিখোঁজ। যোগাযোগ করুন 01640908870 সংস্কারের ছোঁয়ায় রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র, অর্থায়নে আমিনুল হক স্বাস্থ্যখাতে বড় পরিকল্পনা, গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মানবিকতার অনন্য দৃষ্টান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অর্থায়নে অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হলো রিকশা নিখোঁজ সংবাদ নাম: মোহাম্মদ আলী পিতা: মানিক মিয়া মিরপুর-৭, চলন্তিকা কেউ সন্ধান পেলে ২০,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। যোগাযোগ 01621873180 নিখোঁজ সংবাদ: গত বৃহস্পতিবার সকাল ৮টায় দুয়ারীপাড়া বাজার থেকে ৬৫-৭০ বছর বয়সী মজরুন বেগম নিখোঁজ হয়েছেন। তিনি নিজের ঠিকানা বলতে পারেন না। সন্ধান পেলে যোগাযোগ ০১৭৪৬১৪৯৪৭৬। হারিয়ে গেছেন মজরুন বেগম গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দুয়ারী পাড়া বাজার থেকে আনুমানিক ৬৫–৭০ বছর বয়সী মজরুন বেগম হারিয়ে গেছেন। তিনি নিজের নাম-ঠিকানা বলতে পারেন না। কেউ পেয়ে থাকলে যোগাযোগ করুন: ০১৭৪৬১৪৯৪৭৬

মিরপুরে ‘তেল সিন্ডিকেটে’ সাঁড়াশি আঘাত: এনএসআই’র দুঃসাহসী অভিযানে ভেস্তে গেল কালোবাজারি কারবার, নারী আটক উদ্ধার ৩০ লিটার অকটেন

Sm Rafiq senior staff reporter / ৬৫৯ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

 

 

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার

রাজধানীর বুকে আবারও কঠোর বার্তা দিল এনএসআই। মিরপুর সাড়ে ১১ ঢালে গড়ে ওঠা ‘তেল সিন্ডিকেটে’ সাঁড়াশি অভিযান চালিয়ে অবৈধ অকটেন ব্যবসার এক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে এনএসআই ও রূপনগর থানা পুলিশের চৌকস যৌথ টিম। অভিযানে খোলা তেল মজুদ ও কালোবাজারির অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৩০ লিটার অকটেন।

 

স্থানীয় বাইকার ও ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই চলছিল এই প্রতারণার কারবার। বিভিন্ন যানবাহনের ড্রাইভারদের কাছ থেকে কৌশলে অকটেন সংগ্রহ করে তা গোপনে মজুদ করা হতো আর পরে সেই তেলই সাধারণ মানুষের কাছে গলাকাটা দামে, লিটারপ্রতি ৩০০ টাকায় বিক্রি করা হতো! যেন রাজধানীর মাঝেই গড়ে উঠেছিল এক বেপরোয়া ‘তেল মাফিয়া চক্র’।

এলাকাবাসীর ভাষ্য সবাই জানতো, কিন্তু কেউ কিছু বলার সাহস পেত না।” অবশেষে এনএসআই’র তীক্ষ্ণ নজরদারি ও গোয়েন্দা পরতায় ফাঁস হলো এই সিন্ডিকেটের চক্র। মুহূর্তেই অভিযান চালিয়ে তাদের ব্যবসায় বড় ধরনের ধাক্কা দিল আইনশৃঙ্খলা বাহিনী।

 

বিশ্লেষকরা বলছেন, এনএসআই’র এই সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ শুধু একটি অবৈধ ব্যবসা বন্ধ করেনি—বরং পুরো রাজধানীতে সক্রিয় কালোবাজারি চক্রের জন্য দিয়েছে কঠোর বার্তা। জননিরাপত্তা ও বাজার শৃঙ্খলা রক্ষায় এমন দৃষ্টান্তমূলক অভিযান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

 

রূপনগর থানা পুলিশও এই অভিযানে সমান তৎপরতা দেখিয়ে যৌথ অভিযানের কার্যকারিতা প্রমাণ করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই চক্রের পেছনে থাকা বড় মাথাদের শনাক্তে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

 

প্রশ্ন এখন একটাই আর কত লুকিয়ে আছে এমন ‘তেল সিন্ডিকেট’? তবে আশার আলো, এনএসআই মাঠে নামলে অবৈধ কারবারিদের শেষ রক্ষা নেই এবারও তার ব্যতিক্রম হলো না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd