• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা তোলার সময় NCP নেত্রী আটক মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি ফুটবলে আমিনুল হকের সফরসঙ্গীরা মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি ফুটবলে আমিনুল হকের সফরসঙ্গীরা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্বাচনে ইশতেহার ডিওর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা-১৬, মিরপুর একটি আধুনিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপন অনুুমতি প্রদান করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্বাচনে ইশতেহার ডিওর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা-১৬, মিরপুর একটি আধুনিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপন অনুুমতি প্রদান করেছেন মামলা-রিমান্ড পেরিয়ে রাজপথ থেকে রাষ্ট্রীয় দায়িত্বে আমিনুল হক ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে ক্লিন ইমেজের জাহাঙ্গীর কবির জনকে চান ওয়ার্ড বাসী চান । এবার এসএসসি পাস করলেন এটা আমাদের গল্প ছোট সেই ‘ফারহানা’ পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য:শিক্ষার্থীদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান বাড়িতে একটি করে গাছ লাগাও’ ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে আমিনুল হককে সভাপতি এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠনের সম্ভাবনা

পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য:শিক্ষার্থীদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান বাড়িতে একটি করে গাছ লাগাও’

Reporter Name / ১০৩ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, এই কর্মসূচি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে সীমাবদ্ধ না রেখে প্রতিটি পরিবারের সদস্যকে অন্তত একটি করে গাছ লাগানোর সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

আজ সোমবার (১০ আগস্ট) সকালে মিরপুরের এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও সুলতান মোল্লা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে আমিনুল হক এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘আগামী পাঁচ বছরে আমরা সারা দেশে ২৫ কোটি গাছ লাগাতে চাই। এই লক্ষ্য সামনে রেখে ঢাকা-১৬ আসনের পল্লবী ও রূপনগরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছি। তবে আমরা শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এই কার্যক্রম সীমাবদ্ধ রাখতে চাই না।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেকে যেন বাড়ির সামনে, আঙিনায় কিংবা বসবাসের আশপাশে সুযোগমতো অন্তত একটি করে গাছ লাগায়। এ জন্য শিক্ষার্থীদের বাড়ি ফিরে অভিভাবকদের গাছ লাগানোর বিষয়ে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

আমিনুল হক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের জন্য গাছের কোনো বিকল্প নেই। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণের সঙ্গে যুক্ত করতে হবে।তিনি বলেন, ‘আমরা সবাই যদি একটি করে গাছ লাগাই, তাহলে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচিতে প্রত্যেকে অংশীদার হতে পারব। আমাদের সম্মিলিত উদ্যোগই একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারে।’

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে আমিনুল হক শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় বাসিন্দা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd