• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

মিরপুর আলীনগরে রিকশা গ্যারেজে ৭০ লিটার অকটেন উদ্ধার, খোলা বাজারে বিক্রির চক্রের অভিযোগ”

Sm Rafiq senior staff reporter / ৩৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
0-0x0-1-0#

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুরের আলীনগর এলাকায় পল্লবী থানার আওতাধীন একটি রিকশা গ্যারেজ থেকে এন এস আই অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ৭০ লিটার অকটেন। অভিযানে উদ্ধার হয়েছে ২৫০টি খালি বোতল, অসংখ্য ব্যবহারকৃত বোতল, খালি ড্রাম এবং খোলা তেল বিক্রির আনুষঙ্গিক সরঞ্জাম।

তদন্তে জানা গেছে, এই রিকশা গ্যারেজের মালিক দীর্ঘদিন ধরে অবৈধভাবে অকটেন মজুদ রাখতেন এবং ২৯ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে খোলা বাজারে অকটেন বিক্রি করা হতো।

অভিযানে একজন আসামি মোঃ ইব্রাহীম তালুকদারকে আটক করা হয়েছে। এন এস আই জানিয়েছে, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন এস আই’র এই অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd