‘![]()
সাদিকুর রহমান শিপন, প্রতিনিধি
আগামী ১৭ এপ্রিল শুক্রবার সারা বাংলাদেশে একযোগে মুক্তি পাচ্ছে। ফারজানা সুমি অভিনীত সিনেমা “আতরবিবিলেন’ সম্প্রতি প্রকাশ হয়েছে এ সিনেমার ফার্স্টলুক পোস্টার। টাইমস মিডিয়ার
প্রযোজনায় নির্মিত এ সিনেমার টিজার প্রকাশ হয়েছে আগেই। যা দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছিল। সম্প্রতি ফার্স্টলুক পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে চলচ্চিত্র অঙ্গনে। সিনেমা প্রসঙ্গে চলচ্চিত্র অভিনেত্রী ফারজানা সুমি বলেন, সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করে অসাধারণ ভালো লাগা কাজ করছে আমার মধ্যে। আতরবিবি হওয়া খুব সহজ ছিল না আমার জন্য। অনেক হোমওয়ার্ক করতে হয়েছে। পরিচালকের নির্দেশনা মেনে নিজেকে তৈরি
করেছি। মনে আছে, এক বছর আগে রোজার মাসে অসম্ভব পরিশ্রম করে সিনেমাটির শুটিং করেছি। দর্শক সিনেমাটি দেখলে এবং উপভোগ করলে আমারা সফল হবো। সিনেমাটিতে ফারজানা সুমির বিপরীতে অভিনয় করেছেন গোলাম মোস্তফা প্রকাশ। তিনিও সিনেমাটি নিয়ে আশা প্রকাশ করেছেন। এছাড়াও এতে খল চরিত্রে অভিনয় করছেন রাশেদ মামুন অপু। এছাড়াও গুরুত্বপূর্ণ

আরও দুটি চরিত্রে দেখা যাবে শাওন হাসান, সকাল ও আসিফ বাবুকে। সিনেমাটি পরিচালনা করছেন মিজানুর রহমা লাবু। পরিচালকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন রাইসুল রনী। সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন
![]()
আসাদুজ্জামান মজনু। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও দৌলতদিয়া যৌনপল্লী, রাজবাড়ী, গোয়ালন্দ, ফরিদপুর ইত্যাদি স্থানে আতরবিবিলেন’ সিনেমাটির শুটিং হয়েছে। এ সিনেমার আরও অভিনয় করেছেন আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল, সীমান্ত প্রমুখ।