• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নিখোঁজ সংবাদ: গত বৃহস্পতিবার সকাল ৮টায় দুয়ারীপাড়া বাজার থেকে ৬৫-৭০ বছর বয়সী মজরুন বেগম নিখোঁজ হয়েছেন। তিনি নিজের ঠিকানা বলতে পারেন না। সন্ধান পেলে যোগাযোগ ০১৭৪৬১৪৯৪৭৬। হারিয়ে গেছেন মজরুন বেগম গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দুয়ারী পাড়া বাজার থেকে আনুমানিক ৬৫–৭০ বছর বয়সী মজরুন বেগম হারিয়ে গেছেন। তিনি নিজের নাম-ঠিকানা বলতে পারেন না। কেউ পেয়ে থাকলে যোগাযোগ করুন: ০১৭৪৬১৪৯৪৭৬ ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা তোলার সময় NCP নেত্রী আটক মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি ফুটবলে আমিনুল হকের সফরসঙ্গীরা মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি ফুটবলে আমিনুল হকের সফরসঙ্গীরা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্বাচনে ইশতেহার ডিওর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা-১৬, মিরপুর একটি আধুনিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপন অনুুমতি প্রদান করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্বাচনে ইশতেহার ডিওর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা-১৬, মিরপুর একটি আধুনিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপন অনুুমতি প্রদান করেছেন মামলা-রিমান্ড পেরিয়ে রাজপথ থেকে রাষ্ট্রীয় দায়িত্বে আমিনুল হক ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে ক্লিন ইমেজের জাহাঙ্গীর কবির জনকে চান ওয়ার্ড বাসী চান । এবার এসএসসি পাস করলেন এটা আমাদের গল্প ছোট সেই ‘ফারহানা’

জীবন-মৃত্যুর লড়াই শেষে ফিরলেন তানিয়া বৃষ্টি — দ্বিতীয় দফা ব্রেন টিউমার অস্ত্রোপচারে আশার আলো

Sm Rafiq senior staff reporter / ২৪০ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

 

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার

ছোটপর্দার জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি এখন এক কঠিন সময় পার করে ধীরে ধীরে ফিরছেন সুস্থতার পথে। ব্রেন টিউমার ধরা পড়ার পর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন করেছেন এই অভিনেত্রী।

নির্মাতা চয়নিকা চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্রোপচার সফল হলেও তানিয়াকে এখন থাকতে হবে কঠোর সতর্কতার মধ্যে। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল ’তবে সামান্য অসতর্কতাও হতে পারে ঝুঁকির কারণ।

জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল-এ প্রথম দফায় অস্ত্রোপচার করা হয়। কিন্তু জটিলতা বাড়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় ভারতের চেন্নাই-এ। সেখানে এমজিএম হাসপাতাল-এ গত ৯ মার্চ সম্পন্ন হয় দ্বিতীয় দফার অস্ত্রোপচার।

অস্ত্রোপচারের পর পরিস্থিতি ছিল ভয়াবহ সংকটাপন্ন অবস্থায় কয়েকদিন আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। টানা চিকিৎসার পর অবশেষে ২১ মার্চ কেবিনে স্থানান্তর এবং ২২ মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র পান তানিয়া। মোট ১৪ দিনের লড়াই শেষে আপাতত কিছুটা স্বস্তি ফিরেছে তার জীবনে।

নিজের এই কঠিন অভিজ্ঞতা জানিয়ে সামাজিক মাধ্যমে তানিয়া লিখেছেন অপারেশন, আইসিইউ ও লাইফ সাপোর্ট মিলিয়ে টানা ১১ দিন যেন ছিল জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়। তার এই পোস্টে আবেগঘন প্রতিক্রিয়া জানান চয়নিকা চৌধুরী অসুস্থ তানিয়াকে দেখে চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল বলেও জানান তিনি।

এদিকে সহকর্মী তানভিন সুইটি তানিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আর বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর মহান আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানসিক চাপমুক্ত থাকা। আগামী ১০ এপ্রিল ফলোআপের জন্য আবারও চেন্নাই যেতে হবে তানিয়াকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd