• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]

মানিকগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত

Sadikur Rahman Shipon Manikganj Correspondent / ২৫০ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

মোঃ সাদিকুর রহমান ,মানিকগঞ্জঃ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৬ মার্চ) দিনব্যাপী উপজেলার ফাজিলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়।

আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার চিরায়ত সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন। ফাজিলাবাড়ী গ্রামের যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই উৎসবে ছিল বৈচিত্র্যময় সব প্রতিযোগিতা। প্রতিযোগিতার মধ্যে উল্লেখযোগ্য ছিল— দৌড়, মোরগ লড়াই, বিস্কুট খেলা, নৃত্য প্রতিযোগিতা, হাড়ি ভাঙা এবং যেমন খুশি তেমন সাজো। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা এবং সাবান ঘষা প্রতিযোগিতা, যা দর্শকদের বেশ আনন্দ দেয়।

আবহমান বাংলার এই ঐতিহ্যবাহী খেলাগুলো উপভোগ করতে ফাজিলাবাড়ীসহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫ শতাধিক মানুষের সমাগম ঘটে। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণদের উপস্থিতিতে বিদ্যালয় মাঠটি যেন এক মিলনমেলায় পরিণত হয়।

খেলা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সমাপনী বক্তব্যে অতিথিরা বলেন, “স্মার্টফোনের যুগে আমাদের ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে যাচ্ছে। যুব সমাজের এমন উদ্যোগ তরুণদের মাদক ও বিপথগামিতা থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের সুযোগ করে দিবে।”

উপস্থিত দর্শকরা প্রতি বছর এমন আয়োজন বজায় রাখার জন্য আয়োজকদের প্রতি অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd