• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা তোলার সময় NCP নেত্রী আটক মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি ফুটবলে আমিনুল হকের সফরসঙ্গীরা মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি ফুটবলে আমিনুল হকের সফরসঙ্গীরা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্বাচনে ইশতেহার ডিওর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা-১৬, মিরপুর একটি আধুনিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপন অনুুমতি প্রদান করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্বাচনে ইশতেহার ডিওর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা-১৬, মিরপুর একটি আধুনিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপন অনুুমতি প্রদান করেছেন মামলা-রিমান্ড পেরিয়ে রাজপথ থেকে রাষ্ট্রীয় দায়িত্বে আমিনুল হক ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে ক্লিন ইমেজের জাহাঙ্গীর কবির জনকে চান ওয়ার্ড বাসী চান । এবার এসএসসি পাস করলেন এটা আমাদের গল্প ছোট সেই ‘ফারহানা’ পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য:শিক্ষার্থীদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান বাড়িতে একটি করে গাছ লাগাও’ ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে আমিনুল হককে সভাপতি এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠনের সম্ভাবনা

মাগুরায় কৃত্রিম সংকট তৈরির চেষ্টা: ৯০০ লিটার ডিজেলসহ বাবা-ছেলে আটক

Reporter Name / ২৮০ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

 

বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ

 

মাগুরা সদর উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ২৭ মার্চ (রাত সাড়ে ১০টা) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ৯০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার নড়িহাটি গ্রামের বাসিন্দা কাসেম মোল্লার বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর পুলিশ সুপারের নির্দেশনায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাড়ি থেকে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়, যা স্থানীয় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

অভিযান চলাকালে কাসেম মোল্লা এবং তার ছেলে ইসমাইল মোল্লাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত তেল জব্দ করা হয়েছে।

 

সদর থানার ওসি (তদন্ত) মো. আবু বকর জানান, “জ্বালানি তেলের মতো গুরুত্বপূর্ণ পণ্য অবৈধভাবে মজুদ করে বাজারে অস্থিরতা সৃষ্টি করার কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

 

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে নানা গুজবের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে মজুদ করে বাজারে সংকট তৈরির চেষ্টা করছে। তবে পুলিশের এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

 

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ মজুদ ও কালোবাজারি ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd