• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নিখোঁজ সংবাদ: গত বৃহস্পতিবার সকাল ৮টায় দুয়ারীপাড়া বাজার থেকে ৬৫-৭০ বছর বয়সী মজরুন বেগম নিখোঁজ হয়েছেন। তিনি নিজের ঠিকানা বলতে পারেন না। সন্ধান পেলে যোগাযোগ ০১৭৪৬১৪৯৪৭৬। হারিয়ে গেছেন মজরুন বেগম গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দুয়ারী পাড়া বাজার থেকে আনুমানিক ৬৫–৭০ বছর বয়সী মজরুন বেগম হারিয়ে গেছেন। তিনি নিজের নাম-ঠিকানা বলতে পারেন না। কেউ পেয়ে থাকলে যোগাযোগ করুন: ০১৭৪৬১৪৯৪৭৬ ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা তোলার সময় NCP নেত্রী আটক মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি ফুটবলে আমিনুল হকের সফরসঙ্গীরা মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি ফুটবলে আমিনুল হকের সফরসঙ্গীরা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্বাচনে ইশতেহার ডিওর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা-১৬, মিরপুর একটি আধুনিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপন অনুুমতি প্রদান করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্বাচনে ইশতেহার ডিওর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা-১৬, মিরপুর একটি আধুনিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপন অনুুমতি প্রদান করেছেন মামলা-রিমান্ড পেরিয়ে রাজপথ থেকে রাষ্ট্রীয় দায়িত্বে আমিনুল হক ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে ক্লিন ইমেজের জাহাঙ্গীর কবির জনকে চান ওয়ার্ড বাসী চান । এবার এসএসসি পাস করলেন এটা আমাদের গল্প ছোট সেই ‘ফারহানা’

নামাজে আগ্রহী কিশোরদের হাতে সাইকেল, আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগে মিরপুরে প্রশংসার ঝড়

Sm Rafiq senior staff reporter / ৪৬০ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
0-0x0-1-0#

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার

ঢাকা, ১৫ মার্চ ২০২৬:

রোজার পবিত্র মাসে কিশোরদের নামাজমুখী করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ধর্মীয় অনুশাসনে আগ্রহী করতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী কিশোরদের মাঝে সাইকেল বিতরণ করে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মোট ৩১৩টি সাইকেল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় রবিবার (১৫ মার্চ) মিরপুরে আয়োজিত অনুষ্ঠানে ৪৫ জন কিশোরের হাতে সাইকেল তুলে দেন প্রতিমন্ত্রী আমিনুল হক।

জানা গেছে, রমজান মাসে যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে এমন ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোরদের উৎসাহিত করতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। যাতে নতুন প্রজন্ম ধর্মীয় মূল্যবোধ ও শৃঙ্খলার মধ্যে বড় হয়ে ওঠে। অনুষ্ঠানের প্রথম পর্ব বিকেল ৪টায় রূপনগর টিনশেড ৬ নম্বর রোডে এবং দ্বিতীয় পর্ব বিকেল ৪টা ৩০ মিনিটে মিরপুর-১১ বাসস্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সাইকেল পেয়ে উচ্ছ্বসিত কিশোররা জানান, এমন উদ্যোগ তাদের নামাজের প্রতি আরও আগ্রহী করবে। অনেকেই বলেন, “নামাজ পড়ার জন্য উৎসাহ দেওয়া এবং পুরস্কৃত করার এই উদ্যোগ আমাদের জন্য বড় প্রেরণা

এ সময় প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন,

“নতুন প্রজন্মকে মসজিদমুখী করা এবং তাদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তারা যেন খেলাধুলা, শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ সবকিছুর মধ্যে সমন্বয় করে বড় হয়।”

স্থানীয়রা বলছেন, কিশোরদের ধর্মীয় চর্চায় উদ্বুদ্ধ করতে এমন ব্যতিক্রমী উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে। অনেকেই এটিকে রোজার মাসে তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখার কার্যকর উদ্যোগ হিসেবে দেখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd