• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নিখোঁজ সংবাদ: গত বৃহস্পতিবার সকাল ৮টায় দুয়ারীপাড়া বাজার থেকে ৬৫-৭০ বছর বয়সী মজরুন বেগম নিখোঁজ হয়েছেন। তিনি নিজের ঠিকানা বলতে পারেন না। সন্ধান পেলে যোগাযোগ ০১৭৪৬১৪৯৪৭৬। হারিয়ে গেছেন মজরুন বেগম গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দুয়ারী পাড়া বাজার থেকে আনুমানিক ৬৫–৭০ বছর বয়সী মজরুন বেগম হারিয়ে গেছেন। তিনি নিজের নাম-ঠিকানা বলতে পারেন না। কেউ পেয়ে থাকলে যোগাযোগ করুন: ০১৭৪৬১৪৯৪৭৬ ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা তোলার সময় NCP নেত্রী আটক মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি ফুটবলে আমিনুল হকের সফরসঙ্গীরা মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি ফুটবলে আমিনুল হকের সফরসঙ্গীরা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্বাচনে ইশতেহার ডিওর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা-১৬, মিরপুর একটি আধুনিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপন অনুুমতি প্রদান করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্বাচনে ইশতেহার ডিওর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা-১৬, মিরপুর একটি আধুনিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপন অনুুমতি প্রদান করেছেন মামলা-রিমান্ড পেরিয়ে রাজপথ থেকে রাষ্ট্রীয় দায়িত্বে আমিনুল হক ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে ক্লিন ইমেজের জাহাঙ্গীর কবির জনকে চান ওয়ার্ড বাসী চান । এবার এসএসসি পাস করলেন এটা আমাদের গল্প ছোট সেই ‘ফারহানা’

কূর্মিটোলা ক্যাম্পে বিশুদ্ধ পানির কল উদ্বোধন: আমিনুল হকের উদ্যোগে স্বস্তি পেল হাজারো মানুষ

Reporter Name / ৪৯৪ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার

রাজধানীর কূর্মিটোলা ক্যাম্প এলাকায় দীর্ঘদিনের খাবার পানির তীব্র সংকটে ভুগছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে সেই কষ্টের অবসান ঘটালেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর উদ্যোগে স্থাপিত বিশুদ্ধ পানির কল উদ্বোধনের মাধ্যমে স্বস্তির নিশ্বাস ফেলেছেন এলাকার সাধারণ মানুষ।

শুক্রবার বাদ জুমা কূর্মিটোলা ক্যাম্প এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই পানির কল উদ্বোধন করেন। বহুদিন ধরে নিরাপদ পানির অভাবে দুর্ভোগে থাকা মানুষদের জন্য এই উদ্যোগকে স্থানীয়রা “মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ” হিসেবে অভিহিত করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল হক বলেন, “কূর্মিটোলা ক্যাম্পের মানুষ দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন। তাদের সেই কষ্ট লাঘব করতেই এই পানির কল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের মৌলিক চাহিদা পূরণে এবং জনকল্যাণমূলক কাজে আমরা সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই তিনি আরও বলেন, রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয় মানুষের সেবা ও কল্যাণের জন্য হওয়া উচিত। তাই এলাকার মানুষের সমস্যা সমাধানে তিনি ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখবেন। স্থানীয় বাসিন্দারা জানান, বিশুদ্ধ পানির এই কল চালু হওয়ায় এলাকার শত শত পরিবার এখন সহজেই নিরাপদ পানি সংগ্রহ করতে পারবে। এতে দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd