এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার
রাজধানীর রূপনগর থানা এলাকায় অপরাধ দমনে ফেরও কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের দৃঢ় নেতৃত্বে পরিচালিত বিশেষ সাঁড়াশি অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পরিচালিত এ বিশেষ অভিযানে প্রসেস নং-৩৪৮/২৬ মূলে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আল আমিন (৩৫) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
![]()
এছাড়াও, থানা এলাকায় পৃথক পৃথক অপরাধে জড়িত আরও ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো—মোঃ রনি (২১), মোঃ মিরাজুল ইসলাম (৩০), মোঃ হাসিব হাওলাদার (২৮), মোঃ এনামুল হক (২৮), মোঃ জহিরুল (৫২), মোঃ নুর মোহাম্মদ (৩৮), মোঃ সোহাগ (১৯), মোঃ জিহাদ (১৮), মোঃ তুহিন (১৯) ও মোঃ মাইদুল ইসলাম (৩৮)।
গ্রেফতারকৃত সকল আসামিকে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ আইনে গ্রেফতারপূর্বক স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, ওসি মনজুরুল হাসান মাসুদের বলিষ্ঠ নেতৃত্ব ও নিরলস প্রচেষ্টায় রূপনগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটছে। অপরাধীদের বিরুদ্ধে তার ‘জিরো টলারেন্স’ নীতি ইতোমধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে।
পুলিশের এমন ধারাবাহিক অভিযানে অপরাধীরা যেমন আতঙ্কিত, তেমনি সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নিরাপত্তার নতুন আস্থা।