• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক পদে আলোচনায় আমিনুল হক, দলীয় অঙ্গনে জোর গুঞ্জন রাজধানী তেজগাঁও থানা এলাকায় ‎অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক প্রধানমন্ত্রীর আস্থার জায়গায় ক্যাপ্টেন আমিনুল হক যেখানে তাঁর দৃঢ় অবস্থান, সেখানে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না! নাম: নুর ইসলাম ঠিকানা: দুয়ারীপাড়া, ৪ নং রোড, বাসা নং-৪৫ স্থায়ী ঠিকানা: চরফ্যাশন, ভোলা গত শুক্রবার থেকে নিখোঁজ। যোগাযোগ করুন 01640908870 সংস্কারের ছোঁয়ায় রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র, অর্থায়নে আমিনুল হক স্বাস্থ্যখাতে বড় পরিকল্পনা, গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মানবিকতার অনন্য দৃষ্টান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অর্থায়নে অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হলো রিকশা নিখোঁজ সংবাদ নাম: মোহাম্মদ আলী পিতা: মানিক মিয়া মিরপুর-৭, চলন্তিকা কেউ সন্ধান পেলে ২০,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। যোগাযোগ 01621873180 নিখোঁজ সংবাদ: গত বৃহস্পতিবার সকাল ৮টায় দুয়ারীপাড়া বাজার থেকে ৬৫-৭০ বছর বয়সী মজরুন বেগম নিখোঁজ হয়েছেন। তিনি নিজের ঠিকানা বলতে পারেন না। সন্ধান পেলে যোগাযোগ ০১৭৪৬১৪৯৪৭৬। হারিয়ে গেছেন মজরুন বেগম গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দুয়ারী পাড়া বাজার থেকে আনুমানিক ৬৫–৭০ বছর বয়সী মজরুন বেগম হারিয়ে গেছেন। তিনি নিজের নাম-ঠিকানা বলতে পারেন না। কেউ পেয়ে থাকলে যোগাযোগ করুন: ০১৭৪৬১৪৯৪৭৬

মায়ের ডাকের’ উদ্যোগে গুম ও শহীদ পরিবারের পাশে মহানগর উত্তর বিএনপি।

Sm Rafiq senior staff reporter / ৫৬০ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

এস এম রফিক সিনিয়র ষ্টাফ

 

ঢাকা মহানগর উত্তরের গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের ঈদ উপহার ও আর্থিক সহায়তা প্রদান করেছে ‘মায়ের ডাক’ সংগঠন।

 

মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রধান কার্যালয়ে মোট ৫৫টি পরিবারের হাতে এই ভালোবাসার উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা-১৪ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া সানজিদা ইসলাম তুলি।

 

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তার বক্তব্যে বলেন, গুম ও নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানো কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের মানবিক দায়িত্ব। ঢাকা মহানগর উত্তরের চারজন জনপ্রতিনিধি—শফিকুল ইসলাম খান মিল্টন, এস এম জাহাঙ্গীর, সানজিদা ইসলাম তুলি এবং আমি নিজে—ব্যক্তিগতভাবে সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি। তবে এবার আমরা সম্মিলিতভাবে এই উদ্যোগ নিয়েছি যাতে আপনাদের সাথে কিছুটা সময় কাটানো যায় এবং আমাদের পক্ষ থেকে সামান্য ভালোবাসার উপহার পৌঁছে দেওয়া যায়।

 

প্রতিমন্ত্রী শহীদ ও গুম হওয়া পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের দুঃখ-দুর্দশার বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। বিগত ১৭ বছরের গুম, খুন এবং নির্যাতনের শিকার পরিবারসহ চব্বিশের গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের পুনর্বাসনের জন্য সরকার ইতোমধ্যে বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে।

 

সরকার গঠনের এক মাস পূর্ণ হওয়ার আগেই নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনকল্যাণমূলক কাজ শুরু হয়েছে। ইমাম-খতিবদের ভাতা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো সংক্রান্ত পদক্ষেপগুলো এরই অংশ।

 

তিনি আরও জানান, শহীদ ও গুম হওয়া পরিবারের সন্তানদের স্থায়ী কর্মসংস্থান এবং সন্তানদের চাকরির ব্যবস্থা করার বিষয়ে সরকার বদ্ধপরিকর। বিশেষ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে কোনো চাকরির বিজ্ঞপ্তি হলে গুম ও শহীদ পরিবারের সদস্যদের সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। অন্যান্য মন্ত্রণালয়েও চাকরির ক্ষেত্রে এই পরিবারগুলোর জন্য জোরালো সুপারিশ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

 

আমিনুল হক বলেন, “আপনারা নিজেদের কখনো একা ভাববেন না। আমরা আপনাদের পরিবারের সদস্য হয়েই পাশে থাকতে চাই। আমাদের নেত্রী এবং বর্তমান সরকার আপনাদের মঙ্গলের জন্য কাজ করছে এবং খুব দ্রুতই আপনাদের জন্য নেওয়া স্থায়ী কর্মপরিকল্পনাগুলো জাতির সামনে উপস্থাপন করা হবে।”

 

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও শোকসন্তপ্ত পরিবারগুলোর যেকোনো প্রয়োজনে সদা প্রস্তুত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ঐক্যবদ্ধভাবে তাদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd