• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক পদে আলোচনায় আমিনুল হক, দলীয় অঙ্গনে জোর গুঞ্জন রাজধানী তেজগাঁও থানা এলাকায় ‎অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক প্রধানমন্ত্রীর আস্থার জায়গায় ক্যাপ্টেন আমিনুল হক যেখানে তাঁর দৃঢ় অবস্থান, সেখানে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না! নাম: নুর ইসলাম ঠিকানা: দুয়ারীপাড়া, ৪ নং রোড, বাসা নং-৪৫ স্থায়ী ঠিকানা: চরফ্যাশন, ভোলা গত শুক্রবার থেকে নিখোঁজ। যোগাযোগ করুন 01640908870 সংস্কারের ছোঁয়ায় রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র, অর্থায়নে আমিনুল হক স্বাস্থ্যখাতে বড় পরিকল্পনা, গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মানবিকতার অনন্য দৃষ্টান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অর্থায়নে অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হলো রিকশা নিখোঁজ সংবাদ নাম: মোহাম্মদ আলী পিতা: মানিক মিয়া মিরপুর-৭, চলন্তিকা কেউ সন্ধান পেলে ২০,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। যোগাযোগ 01621873180 নিখোঁজ সংবাদ: গত বৃহস্পতিবার সকাল ৮টায় দুয়ারীপাড়া বাজার থেকে ৬৫-৭০ বছর বয়সী মজরুন বেগম নিখোঁজ হয়েছেন। তিনি নিজের ঠিকানা বলতে পারেন না। সন্ধান পেলে যোগাযোগ ০১৭৪৬১৪৯৪৭৬। হারিয়ে গেছেন মজরুন বেগম গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দুয়ারী পাড়া বাজার থেকে আনুমানিক ৬৫–৭০ বছর বয়সী মজরুন বেগম হারিয়ে গেছেন। তিনি নিজের নাম-ঠিকানা বলতে পারেন না। কেউ পেয়ে থাকলে যোগাযোগ করুন: ০১৭৪৬১৪৯৪৭৬

বিষাদ স্মৃতি নিয়ে ক্লাসে ফিরেছেন মাইলস্টোন শিক্ষার্থীরা

Reporter Name / ২০৭ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আগুনের হলকায় ছিন্নভিন্ন হয়েছিল ভবন, স্বপ্ন, আর জীবনের গতিপথ। সেই ভয়াল ঘটনার ১২ দিন পর আজ সীমিত পরিসরে খুলেছে উত্তরার মাইলস্টোন কলেজ। তবে আজকের দিনে হচ্ছে না কোনো পাঠদান কার্যক্রম। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নিঃশব্দ শোকযাত্রার মতো শ্রেণিকক্ষে ফিরেছেন। 

রোববার (৩ আগস্ট) কলেজ ঘুরে দেখা গেছে, সকাল ১০টায় থেকে কলেজের মূল ফটক দিয়ে শিক্ষার্থীরা ভেতরে ঢুকছে। তবে নেই কোনো কোলাহল কিংবা হৈ-হুল্লোড়। সকাল সাড়ে ১০টা নাগাদ শুরু হয় মিলাদ মাহফিল, শোক ও স্মরণসভা। এতে অংশ নিয়েছেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা। এছাড়া শ্রেণিকক্ষগুলোতেও কিছু কিছু শিক্ষার্থীদের বসে থাকতে দেখা গেছে।

সামিরা ইসলাম নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী বলে, প্রতিদিন যেই ভবনের সামনে দিয়ে হেঁটে ক্লাসে যেতাম, আজ সেখানে শুধুই পোড়া গন্ধ আর শূন্যতা। আজকে কোনো ক্লাস হয়নি। আমরা শুধু পারস্পরিক কুশলাদি বিনিময়ের জন্য এসেছি।

রবিউল ইসলাম নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে পা রাখতেই চোখে পানি এসে গেলো। এই মাঠে একসঙ্গে কত হাসিখুশি সময় কেটেছে আমাদের। আজ সব স্তব্ধ। আমার সহপাঠীরা আর ফিরে আসবে না ভাবতেই বুকটা ভার হয়ে আসে।

অন্যদিকে কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, শিক্ষার্থীরা যেন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, এ জন্যই সীমিত পরিসরে ক্যাম্পাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা কলেজে এসে শিক্ষকদের সঙ্গে কুশলাদি বিনিময়ের সুযোগ পাবে, বন্ধুদের সঙ্গে সময় কাটাবে। মানসিক প্রশান্তি ফিরে পেতে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ।

তিনি আরও জানান, কলেজে আজও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর সহায়তায় একটি চিকিৎসা ক্যাম্প চালু আছে, যেখানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে থেকে কাউন্সেলিং চালিয়ে যাচ্ছেন। কেউ চাইলে ব্যক্তিগতভাবে একান্ত আলাপের সুযোগও পাচ্ছেন। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক সমাজের পারস্পরিক সহানুভূতি ও মানবিকতা এই সংকটময় সময়ে কলেজের বড় শক্তি হয়ে উঠেছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২১ জুলাই ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কলেজটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল। এর মধ্যেই চালু ছিল প্রশাসনিক কার্যক্রম, আহতদের সহায়তায় গঠন করা হয় একটি কন্ট্রোল রুম।

আরএইচটি/এমএ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd