

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার
মাত্র ৩০ দিনের ব্যবধানে দুইটি বিয়ে ও দুইটি তালাক এরই মধ্যে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ। ঘটনাকে ঘিরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অভিযোগের কেন্দ্রে রয়েছেন উপজেলার রাজাবাড়ী নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা নাছিমা বেগম (৪০)। স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘ ২৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে প্রথম স্বামীকে তালাক দেওয়ার পর অল্প সময়ের ব্যবধানে একই ব্যক্তিকে দুইবার বিয়ে এবং দুইবার তালাকের ঘটনা ঘটেছে জানা যায়, গত মে মাসের শুরুতে প্রথম স্বামী ওসমান গনিকে তালাক দেন নাছিমা এরপর ২ মে সোহেল মিয়াকে বিয়ে করেন। কিন্তু বিয়ের মাত্র ৯ দিনের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। পরে আবারও সোহেলের সঙ্গে যোগাযোগ করে নতুন করে বিয়ের আয়োজন করা হয় বলে অভিযোগ উঠেছে এদিকে সোহেল মিয়ার দাবি, তাকে জোরপূর্বক আটকে রেখে ৫ লাখ ৫ টাকা কাবিনে বিয়ের কাগজে স্বাক্ষর করানো হয়েছে। অন্যদিকে প্রথম স্বামী ওসমান গনির অভিযোগ, পরকীয়ার কারণেই তার ২৩ বছরের সাজানো সংসার ভেঙে গেছে এবং তিনি আর্থিকভাবে সর্বস্বান্ত হয়েছেন ঘটনার আরেকটি আলোচিত দিক হলো সাংবাদিককে হুমকির অভিযোগ। তথ্য সংগ্রহ করতে গেলে গ্রিন টেলিভিশনের মির্জাপুর প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোসেনকে মুঠোফোনে হত্যার হুমকি দিয়ে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেছেন, বিয়ে-তালাকের রহস্য, জোরপূর্বক কাবিন এবং সাংবাদিককে হুমকির অভিযোগ—সবকিছুই নিরপেক্ষভাবে তদন্ত হওয়া প্রয়োজন।
মির্জাপুরজুড়ে এখন একটাই আলোচনা ৩০ দিনে ২ বিয়ে, ২ তালাক; রহস্যের জালে সাংবাদিককে হুমকির অভিযোগ প্রশাসনের তদন্তেই বেরিয়ে আসবে প্রকৃত সত্য এমনটাই প্রত্যাশা স্থানীয়দের